E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় মহিলা দলের মিছিল সমাবেশ

২০২২ মার্চ ১৪ ১৭:৪৯:০৯
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় মহিলা দলের মিছিল সমাবেশ

মাগুরা প্রতিনিধি :  দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় জাতীয়তাবাদী মহিলা দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের জেটিসি সড়ক এলাকা থেকে কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি’র নেতৃত্বে মিছিল বের হয়। পরে মিছিলটি জুতাপট্রি সড়কে প্রদক্ষিণ শেষে ইসলামপুর পাড়াস্থ বিএনপি অফিস চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি উন্মে কুলসুম উর্মি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলি। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি সাহানা ফেরদৌস হ্যাপী, এড. তানজিরা রহমান, সাংগঠনিক সম্পাদক জেসমিন রহমান স্মৃতি, পৌর মহিলা দলের সভাপতি খুরসিদা ইয়াসমিন ইতি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তিতাস আহমেদ প্রমুখ।

বক্তারা রমজানের আগে তেল, গ্যাস, চিনিসহ নিত্যপন্যের দাম দাম না কমালে সরকার পতনের আন্দোলন করা হবে। সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মোঃ আকতার হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সদর থানা শাখার সভাপতি মো. কুতুব উদ্দিন, পৌর শাখার সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল প্রমুখ।

(এমএইচএল/এএস/মার্চ ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test