E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নেতা হওয়ার জন্য যুবলীগ করবেন না’

২০২২ মার্চ ১৫ ১২:২৬:২০
‘নেতা হওয়ার জন্য যুবলীগ করবেন না’

জে. জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘সম্মেলন অনুষ্ঠানে তরুণদের মিছিলের পর মিছিল দেখে আমি আনন্দে উচ্ছাসিত হয়েছি। আমি বলব যার হাতে যুবলীগ সৃষ্টি। তাঁর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশের রাজনীতিতে একজন প্রজ্ঞা ও দার্শনিক নেতা ছিলেন শেখ ফজলুল হক মনি। সম্মেলনে যারা পদপ্রত্যাশী আমি তাঁদের উদ্দেশ্যে বলব-নেতা হওয়ার জন্য রাজনীতি করবেন না। নেতা হওয়ার জন্য যারা রাজনীতি করবেন। তাদের বলব রাজনীতি করার কোন দরকার নাই। যুবলীগ যারা করবেন তাঁদের পরিচ্ছন্ন ভাবমূর্তি দরকার। যুবলীগ যারা করবেন তাঁদের সৃজনশীলতা দরকার। তাঁদের সাহিত্য-সংস্কৃতি আলো দরকার। চিন্তা চেতনায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা দরকার। যুবলীগ যারা করবেন বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানা দরকার। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে জানা দরকার।’

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুরাতন ব্রিজঘাট বাজার প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মো. সোলায়মান তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক।

আ ম ম টিপু সুলতান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘আজকে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সম্মেলন দেখে মনেহয়, এটা কোন ইউনিয়ন যুবলীগের সম্মেলন নয়। এটা উপজেলা যুবলীগের সম্মেলন। সম্মেলন হওয়া মানে নেতৃত্বের পরিবর্তন হওয়া। আর নেতৃত্বের পরিবর্তন হওয়া মানে সংগঠন চাঙ্গা হওয়া, শক্তিশালী হওয়া। আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো কর্ণফুলীতেও সম্মেলন করে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। আমাদের প্রিয়নেতা মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নির্দেশনা দিয়েছেন সুশৃঙ্খল ভাবে কমিটি গঠনের। আগামীতে যেন বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় অতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করে এই যুবলীগ। বাংলাদেশ হবে সিঙ্গাপুর-মালয়েশিয়া। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে অর্থনৈতিক টাইগারে রুপান্তরিত হচ্ছে। আমি কর্ণফুলী যুবলীগকে বলব, যেখানে হবে অন্যায় অত্যাচার ও অবিচার, সেখানে আপনারা থাকবেন সোচ্চার।’

ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘দলের দুঃসময়ে যারা ত্যাগ এবং তিতিক্ষা করে এসেছেন তাঁদের মূল্যায়ন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যারা দলের কঠিন সময়ে মাঠে সক্রিয় ছিলো তাদের যুবলীগের কমিটিতে স্থান দিতে হবে। বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে যারা লড়াই করেছেন। আমি মনেকরি বিগত ২০০১ সাল থেকে ২০০৭ সালে যারা রাজপথে ছিলেন তাঁদেরকে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগে স্থান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’

আলহাজ¦ হায়দার আলী রনি বলেন, ‘দলের দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছেন। খালেদা জিয়া শাসনামলে যারা মাঠে সক্রিয় ছিলেন। আমরা তাদেও কে জানি এবং চিনি। কারা দলের দুঃসময়ে মাঠে ছিল, তাদেরকে-ই ইউনিয়ন যুবলীগের কমিটিতে স্থান দেওয়া হবে।’

মো. সোলায়মান তালুকদার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি সোনার রাষ্ট্রে পরিণত করতে। সোনার দেশ তৈরি করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করতে হলে যুবলীগকে আদর্শবান হতে হবে। প্রত্যেকটি যুবলীগ নেতাকে হতে হবে আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির মতো আদর্শবান। আমরা শুধু তৃণমূল যুবলীগকে সুসংগঠিত করতে কেন্দ্রের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করে নতুন নেতৃত্ব গঠন করতে চেষ্টা করছি। যার সম্পূর্ণ রুপ দেবেন আমাদের রাজনৈতিক অভিভাবক। যুবলীগকে সুসংগঠিত করে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবেন এমন ব্যক্তিদেরকে যুবলীগের কমিটিতে আনা হবে।’

এছাড়া বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বানাজা বেগম নিশি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির আহমদ মার্শাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর আহমদ, চরপাথরঘাটা ইউনিয়ন আ.লীগের সভাপতি ছৈয়দ আহমেদ, দক্ষিণ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা মাহবুব ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ প্রমুখ।

কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ পাটোয়ারী ও আলাউদ্দিন মিয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার সাদত মোবারক।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শেষ সময়ে বর্তমান আহŸায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। যদিও অনুষ্ঠানের শুরুতেই মঞ্চের সামনে ছিল কিছু সময় বিশৃঙ্খল পরিবেশ। নেতাদের পিছনে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক।

এসব দেখে অনুষ্ঠান দেখতে আসা রাজনীতি সচেতন সাধারণ মানুষ ও কিছু কর্মী সমর্থককে বিরুপ মন্তব্য করতে শোনা যায়। তাঁরা বলেন, জুলধার সম্মেলনটি ছিল দৃষ্টিনন্দন। পুরাতন ব্রিজঘাট বাজারের পাশেই ছিল বিশাল খোলা মাঠ। অথচ ফাঁকা জায়গা থাকা সত্বেও আজকের সম্মেলনটির আয়োজন করা হয় সিএনজি স্টেশন সংলগ্ন পুরাতন ব্রিজঘাট বাজারের উপর। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। কেননা অনুষ্ঠান চলাকালিন সময়ে পুরো দু’পাশের প্রায় ২০/২৫টি দোকান বন্ধ ছিল। তাছাড়া পাশের যাত্রী ছ্উানিতে আসা-যাওয়া করতে সাধারণ মানুষদেরও পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়।

এছাড়াও সম্মেলন চলাকালিন সময়ে বেশির ভাগ প্যান্ডেলের চেয়ার ছিল শিশুদের দখলে। তোরণ-ব্যানার-পোস্টারে নেতাদের চেয়ে পদপ্রার্থীদের বড় পরিসরে আড়ম্বর প্রচারণা, সামনের সারিতে অতিথি বসার জায়গায় পদপ্রার্থীদের আসন পেতে বসা। তাদের সামনেই বিশাল উচুঁতে মঞ্চ। যেখানে বসে নেতারা দেখতে পান না সামনে সারির লোকজনকে। আবার সামনের আসনে বসা লোকজনও দেখতে পাননি মঞ্চে কে কোথায় বসা। এমনকি কেউ সুযোগ না পেলেও এক প্রার্থীর বক্তব্য দেওয়াসহ নানা বিষয় পুরো অনুষ্ঠানকে মলিন করেছে।

প্রসঙ্গত, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগে পদপ্রত্যাশী সম্পাদকীয় পদ যেমন-সভাপতি পদে ৭ জন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১৫ জন ও যুগ্ম সম্পাদক পদে ১৬ জন মিলে মোট ৫৮ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এতে প্রস্তুত ছিলেন ১৫১ জন কাউন্সিলর।

(জেজে/এএস/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test