E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ে ২৪ দোকান ভস্মিভূত

২০২২ মার্চ ১৫ ১৭:১৭:৫৭
ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ে ২৪ দোকান ভস্মিভূত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী বাজারে ২৪টি দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। সোমবার রাত ১২টার দিকে বাজারের চুড়ি মহালে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সাভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আঠাবাড়ী চুড়ি মহালে কসমেটিক্স ও খেলনার পাইকারি দোকানে মালামাল ভর্তি থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ঘরের মালিক আবু সিদ্দিক জানান, রাত ১২টার কিছু আগে আগুন লাগার সংবাদ পাই। এসে দোকানের মালামাল বের করতি পারিনি। দোকানে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় চোখের সামনে।

আঠারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক জানান, ২৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বেশির ভাগই দোকানই পাইকারী ব্যবসায় নিয়োজিত ছিল। এসব ঘরে প্রায় ৩ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বিদ্যুৎ থেকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিন্তু প্রায় তিন ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুন নেভানো হয়।

(এন/এসপি/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test