E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লালপুরে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

২০২২ মার্চ ১৫ ১৭:৩৪:১৮
লালপুরে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরে লালপুরে আড়বাব ইউনিয়নের সাধুপাড়ায় ইশা খাতুন (৪)  নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে ওই গ্রামের নুরুদ্দিনের আমবাগানে পানিশূন্য ডোবায় একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী তা খুলে ও ইশা খাতুনের মৃতদেহ উদ্ধার করে। নিহত ইশা খাতুন ওই গ্রামের ইলিয়াস আলীর মেয়ে।

লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, ঘাতক বা ঘাতকেরা ইশাকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তার ভিতর ভরে ফেলে রেখে যায়। এই নৃশংস হত্যার রহস্য উম্মোচনে ও দোষীদের আটকের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

(এডিকে/এসপি/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test