কাশিয়ানীতে ছিনতাইকৃত টাকাসহ গ্রেফতার ৩
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক নারীর ৩ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই হওয়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে পুলিশ ছিনতাইকৃত ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে।
মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদেরকে কাশিয়ানী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বাবুল শেখের ছেলে তহিদুল ইসলাম তরু (২৫), মো. আওলাদ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (২২) ও ছরোয়ার শিকদারের ছেলে সুমন শিকদার (২০)।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিয়ানী থানা পুলিশের ওই কর্মকর্তা জানান, গত ১০ মার্চ (বৃহস্পতিবার) কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের সেনা সদস্য মো. গিয়াসউদ্দিন মোল্যার স্ত্রী সালমা খানম সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৩ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। কাশিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়ির কাছে পৌঁছালে মোটর সাইকেলযোগে ৩ যুবক এসে তার গতিরোধ করে। এ সময় ও যুবক ওই নারীর কাছে থাকা সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার দু’দিন পর ১২ মার্চ সালমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চক্রটি এলাকায় এরআগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলেও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
(টিকেবি/এসপি/মার্চ ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







