রহস্যময় আগুনে দগ্ধ মহেশখালীর বন
জাহেদ সরওয়ার, কক্সবাজার : আগুনে পুড়ে গিয়েছে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের দিনেশপুর বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের বেশ কিছু অংশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, দিনেশপুরের জামবাগান এলাকার রশিদ মিয়ার খামারের সামনে সংরক্ষিত বনাঞ্চলের একটি বৃহৎ অংশ জুড়ে ধাউ ধাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শীখার উত্তাপ এবং কালো ধূয়ায় ধূসরিত গোটা আশপাশ।
সেখানেই দেখা মিলে বেশ কিছু স্থানীয় বাসিন্দার। তারা জানান, আজ সকাল দশটা থেকেই এখানে আগুন জ্বলছে। আগুনে পুড়ছে বন। অথচ এই বিষয়ে বন বিট কর্মকর্তা জোবায়েরকে একাধিকবার জানানো হলেও তিনি তা কর্ণপাত ই করেননি।
নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক বাসিন্দা বলেন, দিনেশপুরের বন বিট কর্মকর্তা জোবায়ের ই বনে এই আগুন ধরিয়ে দিয়েছে, যাতে সেখানে নার্সারি করতে পারেন। ইতিপূর্বেও বেশ কয়েকবার এভাবে বনে আগুন ধরিয়ে দিয়ে সেখানে তারা নার্সারি করেছে।
তবে কেউই জুবায়েরের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এই ভয়ের কারণও খোলে বলেন তারা। তারা বলেন, আমাদের অনেকেরই বনভূমিতে বাড়িঘর রয়েছে, তাই প্রকাশ্য কোনো কিছু বললে বন বিট কর্মকর্তা জোবায়ের আমাদের হয়রানি করবে।
নার্সারি করার জন্য বেআইনিভাবে বনাঞ্চলে আগুন ধরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন পরেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন, নার্সারি করার জন্য এভাবে বনাঞ্চলে আগুন দেওয়াটা খুবই উদ্বেগজনক। এতে করে গোটা বনাঞ্চলে আগুন ছড়িয়ে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা থাকে। এটি আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
এদিকে দিনেশপুরের বন বিট কর্মকর্তা জোবায়ের বনে আগুন লাগানোর বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় কখনোই যেতে পারিনা। বিকেল ৫ টার দিকে আগুন লাগার বিষয়টি খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দিই। আগুন আগানোর সাথে কারা জড়িত, এটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মহেশখারী রেঞ্জ কর্মকর্তা জুলফিকার জয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নার্সারি করার জন্য বনে আগুন লাগানোর বিষয়টি সঠিক নয়। কোনো পথচারীর সিগারেটের আগুন হতেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই ধরনের দূর্ঘটনা এড়াতে আমরা সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছি।
সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত তথা আগুন নেভাতে দীর্ঘ ৭ ঘন্টা বিলম্বিত হওয়ার কারণ হিসেবে
ইদানীংকালে নার্সারির কাজে ব্যস্ততা এবং স্টাফ সংকটকেই দেখান তিনি।
(জেএস/এসপি/মার্চ ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








