‘টুঙ্গিপাড়াকে পিতৃভূমি হিসেবে লালন করেছি’
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : মুজিববর্ষের সমাপনী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করেছে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক ডঃ কামাল আব্দুল নাসের চৌধুরী।
আজ বুধবার দুপুর ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে মুজিববর্ষের সমাপনী নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ডঃ কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে গতবছর অনেক পরিকল্পনা গ্রহণ করেছিলাম। পরিকল্পনা গুলোর মধ্য আমরা কিছু বাস্তবায়ন করেছি। কিন্তু করোনার কারণে সারা পৃথিবী বিপর্যস্ত হয়ে গেছে। তাই আমরা অনেক কিছু করতে পারিনি। তবে সারা পৃথিবীতে নানা আয়োজনের মাধ্যমে মুজিব বর্ষ উদযাপন করা হয়েছে। মুজিববর্ষে বিভিন্ন দেশও আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তবে আমরা যে আয়োজন গুলো করেছি তার মধ্যে আমাদের বিশাল একটা অতৃপ্তি ছিল। সে অতৃপ্তিটা হচ্ছে আমরা জাতির পিতার সমাধি সৌধে এসে তাঁর প্রতি সবাই মিলে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারিনি। তাই এবার বাস্তবায়ন কমিটি সহ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্টজনের সহায়তায় মুজিববর্ষের সমাপনী আয়োজন করেছি। যার মূল থিম হচ্ছে "টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি"।
তিনি আরও বলেন, আমরা মনে করি টুঙ্গিপাড়া হচ্ছে বাংলাদেশের সকলের গ্রাম। কারণ বঙ্গবন্ধু হচ্ছেন বাঙালির সেই আরাধ্য পুরুষ। যার মাধ্যমে বাঙালি জাতি একটি রাষ্ট্র ও সত্তিকারের আত্মপরিচয় পেয়েছে। আমাদের সকলের হৃদয়ের ভিতর টুঙ্গিপাড়াকে পিতৃভূমি হিসেবে লালন করেছি।
মুজিববর্ষের সমাপনী ১৭ মার্চ দুপুর আড়াই টায় শুরু হবে। বিকাল ৪ টা ৪০ পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিববর্ষের সমাপ্তি টানা হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে গুলো সাজানো হয়েছে। অনুষ্ঠানে ঢাকা ও টুঙ্গিপাড়ার শিশু শিল্পী অংশগ্রহণ করবেন। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে ঘিরে আমাদের আয়োজন ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। এছাড়া আমরা "টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি"র মাধ্যমে অনুষ্ঠানটিকে চিরস্মৃতিময় করে রাখতে চাই।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান নূর এমপি, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান প্রমূখ উপস্থিত ছিলেন।
(টিকেবি/এসপি/মার্চ ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







