কোটালীপাড়ায় বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ১২২নং মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে বুদ্ধিমন্ত বিশ্বাস নামে জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টির মাঠ দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বুদ্ধিমন্ত বিশ্বাস মাছপাড়া গ্রামের ভূবন বিশ্বাসের ছেলে। গত মঙ্গলবার বুদ্ধিমন্ত বিশ্বাস লোকজন নিয়ে টিন, কাঠ, নেটজাল ও বাঁশের বেড়া দিয়ে বিদ্যালয়টির মাঠ দখল করে নিয়েছেন।
আজ বুধবার সরেজমিনে গিয়ে মাঠ দখলের সত্যাতা পাওয়া গেছে। তবে দখলকারী বুদ্ধিমন্ত বিশ্বাস জায়গাটি তার নিজের বলে দাবি করেছেন। অপরদিকে দ্রুত সময়ের মধ্যে মাঠটি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা নিরোধ বরণ বিশ্বাস জানান, ১৯৮৫ সালে বেসরকারি সংস্থা কারিতাসের অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৯১ সালে এই বিদ্যালয়টি সরকারি ভাবে অনুমোদন পায়। ২০১৩সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় এলাকার শিক্ষানুরাগী অমল কৃষ্ণ বিশ্বাস ৩৩শতাংশ জমি দান করে ছিলেন। এ জন্য বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে অমল কৃষ্ণ বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছিল।
বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও জমিদাতা অমল কৃষ্ণ বিশ্বাস জানান, তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় তিনি ৩৩শতাংশ জায়গা দান করে ছিলেন। এর মধ্যে ৮শতাংশ জায়গা ছিল তার ভাতিজা বুদ্ধিমন্ত বিশ্বাসের। সে কারণে অন্য জায়গা থেকে বুদ্ধিমন্তকে ৮শতাংশ জায়গা দেওয়া হয়েছিল। যা সে এখনো ভোগদখল করছে। সেই ৮ শতাংশ জায়গা ভোগ দখল করা সত্যেও বুদ্ধিমন্ত জোরপূর্বক বিদ্যালয়ের মাঠের ৮শতাংশ জায়গা দখল করে নিয়েছে।
এ বিষয়ে বুদ্ধিমন্ত বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিদ্যালয়টির মাঠে তার বৈধ ৮শতাংশ জায়গা রয়েছে। সেই জায়গায় সে ঘর তোলার জন্য টিন, বাঁশ, কাঠ নিয়েছেন।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনু বিশ্বাস জানান, বিদ্যালয়টির মাঠ অনেক নিচু ছিল। সরকারি অর্থে মাঠটি ভরাট করা হয়েছে। মাঠটিতে এখন শিক্ষার্থীরা খেলাধুলা করে। মাঠ ভরাটের সময় বুদ্ধিমন্ত বিশ্বাস বাঁধা দেয়নি। এখন তিনি মাঠটি তার বলে দাবি করে দখল করে নিয়েছেন। বিষয়টি তিনি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছেন।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সেতু বিশ্বাস ও প্রমি বিশ্বাস জানায়, তারা বিদ্যালয়টির মাঠে খেলাধুলা করতো। এখন আর খেলাধুলা করতে পারেনা। এমনকি বিদ্যালয় শুরুর আগে সমাবেশও করতে পারছে না। মাঠটি দখলমুক্ত করার দাবি জানিয়েছে এই দুই শিক্ষার্থী।
মাঠটি দখলমুক্ত করার জন্য দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন।
(টিকেবি/এসপি/মার্চ ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







