শেরপুরে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার
সোহেল রানা, শেরপুর : আসন্ন রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের আওতায় শেরপুরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য পাচ্ছেন ১ লক্ষ ১০ হাজার ৬৯টি পরিবার। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ডিলারদের মাধ্যমে দুই দফায় ওইসব পরিবারের মাঝে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল ও ছোলা বিক্রি করা হবে।
আগামী ২০ মার্চ ওই কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। বুধবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা জানান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
তিনি আরও বলেন, ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগী পরিবারের তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। স্বল্প সময়ে এই বিশাল সংখ্যক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া বিরাট চ্যালেঞ্জ। এজন্য সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, আব্দুর রফিক মজিদ, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিজানুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলামসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবির ডিলারের ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে। জেলায় টিসিবির নির্ধারিত ডিলার রয়েছেন ২৭ জন।
(এসআর/এসপি/মার্চ ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা
- ‘শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে’
- ‘সাফ জিতলেই জাতীয় দলকে ‘সর্বোচ্চ উপহার’ দেবে সরকার’
- সাফেও হামজাই শেষ ভরসা বাংলাদেশের
- গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু, পশ্চিমবঙ্গে প্রভাব পড়ার শঙ্কা
- ‘শ্রমিক আন্দোলনে অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে না’
- রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
- অসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- পোশাক শিল্পে উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’
- মুক্তিবাহিনী পাকসেনাদের পানছড়া নামক স্থানে এ্যামবুশ করে
- পুরোদমে শুরু হয়েছে দুবলার শুঁটকি মৌসুম, দুই দিনে প্রচুর মাছ পেয়ে খুশী জেলেরা
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন
- সুবর্ণচরে অসহায় নারীকে ঘর করে দিলেন আকবর হোসেন
- জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত
- জামালপুরে যুব দিবসে আলোচনা সভা, চেক বিতরণ
- যুবশক্তির স্বপ্নপূরণে সোনাতলায় ঋণের চেক ও গাছের চারা বিতরণ
- জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সব পরীক্ষার্থী
- নদীতে ড্রেজার মেশিন বসানোর তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা
- বাংলাদেশে প্রথম অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক
- কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত
- ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের মুক্ত সংলাপ ও বৈঠক অনুষ্ঠিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- `এ বছর পরীক্ষা দেরিতে হওয়ায় আগামী বছর তা সমন্বয় করা হবে'
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু, পশ্চিমবঙ্গে প্রভাব পড়ার শঙ্কা
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- শেরপুরে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার
- কেন্দুয়ায় জৈব বালাই নাশক পদ্ধতিতে ১০০ হেক্টর জমিতে হবে খিরা চাষ
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- আমি কোন আগন্তুক নই
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- ‘শ্রমিক আন্দোলনে অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে না’
-1.gif)








