E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে মৃত্যহীন দিনেও করোনা আক্রান্ত ২

২০২২ মার্চ ১৭ ১৫:৫৮:০৫
চট্টগ্রামে মৃত্যহীন দিনেও করোনা আক্রান্ত ২

জে.জাহেদ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫০০টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৪ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২ জন মহানগর ও ফটিকছড়ির বাসিন্দা। এসময়ে মৃত্যুবরণ করেনি কেউ।

এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৯২ হাজার ৭৩ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন।

(জেজে/এসপি/মার্চ ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test