E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পারভিন ওসমানের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

২০২২ মার্চ ১৭ ১৮:১৮:৫০
পারভিন ওসমানের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। 

আজ বৃহস্পতিবার বিকালে শহরের কলেজ রোড আজমীর ওসমানের বাসভবনে সংসদ নারায়ণগঞ্জ-৫ প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমানের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাজী মোঃ রোমান, সভাপতি নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজ শাহ আলম সবুজ, সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজ শাহাদাত হোসেন রুপু, মহানগর জাতীয় পার্টির নেতা শরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, সাবেক ফুটবলার বাবু রিপন, জাতীয় পার্টির নেতা শেখ আব্দুল কাদির প্রমুখ।

(এস/এসপি/মার্চ ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test