E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

২০২২ মার্চ ১৭ ১৮:৫৭:৩৮
গৌরীপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে পড়ে হুসেন মিয়া (৬৫) নামক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে তখন বাড়ির পাশের কুলগাছ (বড়ই গাছ) থেকে কিছু কুল পেড়ে গাছ ছাটাই করছিল। ঘটনাটি বৃহস্পতিবার (১৭মার্চ) উপজেলার বোকাইনগর ইউনিয়নের ফুলহর গ্রামে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হুসেন মিয়া বাড়ির পাশের কুলগাছ (বড়ই গাছ) থেকে কিছু কুল পেড়ে গাছ ছাটাই করতে থাকে। গাছ ছাটাই করার সময় হঠাৎ পা ফসকে পড়ে যায়। পরে স্বজনরা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ চুন্নু মিয়া বলেন, হুসেন মিয়া গাছ ছাটাই করতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহজাবিন বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। আমরা তার স্বজনদের হাতে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহতের স্ত্রী সন্তানরা বাড়ির বাইরে থাকায় তাদের সাথে কথা বলা যাচ্ছেনা। তারা আসার পর লাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

(এস/এসপি/মার্চ ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test