E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

২০২২ মার্চ ১৮ ১৭:৫২:৩২
মাগুরায় স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়নের হাট শ্রীকোল গ্রামে রাজিয়া খাতুন (১২) নামে স্কুল পড়ুয়া এক ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (১৮ মার্চ) শ্রীকোল গ্রামের নদীর পাশে একটি বাঁশ বাগান থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত রাজিয়া (১২) শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে হাট শ্রীকোল গ্রামের মিখিজ শেখ ও ছবিরন বেগমের মেয়ে।

নিহত রাজিয়ার ভাই রাজু শেখ বলেন, গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা তিনটার দিকে আমার বোন রাজিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে পাইনি। দুপুর ১২ টার দিকে প্রতিবেশী এক যুবক ছাগল নিয়ে মাঠে ঘাস খাওয়ানোর সময় সে আমার বোনের লাশ দেখতে পেয়ে আমাদের বাড়িতে এসে খবর দেয়। এরপর আমরা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বেলা আড়াইটার দিকে আমার বোনের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাসের গলাকাটা রয়েছে। ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না।

(এম/এসপি/মার্চ ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test