E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে একজন করোনা আক্রান্ত 

২০২২ মার্চ ১৯ ১৫:৪১:২৮
চট্টগ্রামে একজন করোনা আক্রান্ত 

জে.জাহেদ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১২টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ১৯ শতাংশ।

শনিবার (১৯ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ দিন চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ব্যক্তি মহানগরের বাসিন্দা। এসময়ে মৃত্যুবরণ করেনি কেউ।

এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৯২ হাজার ৭৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন।

(জেজে/এসপি/মার্চ ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test