E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরার স্কুল ছাত্রী রাজিয়ার খুনি হাসান শেখ গ্রেফতার

২০২২ মার্চ ২০ ১৫:১৯:৫৮
মাগুরার স্কুল ছাত্রী রাজিয়ার খুনি হাসান শেখ গ্রেফতার

মাগুরা প্রতিনিধি : মাগুরার চাঞ্চল্যকর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়াকে নির্যাতনের পর হত্যার ঘটনায় অভিযুক্ত হাসান শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

শ্রীপুর থানা পুলিশ জানায়, ১৭ মার্চ বৃহস্পতিবার হাট-শ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে রাজিয়া বাড়ির পাশে নিজেদের আবাদকৃত রসূন ক্ষেতে গেলে হাসান শেখ একাকি পেয়ে মেয়েটিকে ধর্ষন করে। পরে ব্লেড দিয়ে গলা কেটে তাকে নির্মমভাবে হত্যার পর কুমার নদীর পাড়ে বাগানের মধ্যে ফেলে যায়। এ ঘটনার পরদিন দুপুরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটির লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, নির্মম এই হত্যাকাÐের পর পুলিশের বিভিন্ন তদন্ত দলের পাশাপাশি র‌্যাব সদস্যরা হত্যাকারিকে গ্রেফতারের চেষ্টা চালায়। অবশেষে র‌্যাব-৬ সদস্যদের হাতে গ্রেফতার হাসান শেখকে রবিবার পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। লম্পট হাসান হাট-শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

(এমএইচএল/এএস/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test