E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু  

২০২২ মার্চ ২০ ১৮:১৩:৫৮
মৌলভীবাজারে কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু  

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় কার্ডধারীর মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। পুরো জেলায় ৭২ হাজার ৪শত ২৬ জন কার্ডধারীর মধ্যে টিসিবির এই পণ্য বিক্রয় করা হবে। 

আজ রবিবার পূর্ব নির্ধারিত উদ্বোধনী দিনে মৌলভীবাজার সদর উপজেলায় নিম্ন আয়ের ১০ হাজার ৩ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে বলে জানা গেছে। তবে রমজান মাসে এ উপজেলায় দুই ধাপে সুবিধাভোগিদের নির্ধারিত কার্ডের মাধ্যমে ৪ হাজার ১৪৭ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর দেওয়া দুই হাজার ৫ শো টাকা করে যারা পেয়েছেন তাদের মধ্যে আরও ৫ হাজার ৮৫৬ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে। এতে ওই উপজেলায় ১০ হাজার ৩জন ব্যক্তি পাবেন টিসিবির পণ্য।

রবিবার (২০ মাচ) সকাল ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ৭ নং চাঁনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবি পণ্য বিক্রি কাজের উদ্ধোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান বাঁধন, চাঁদনীঘাট ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন, পৌরসভার কাউন্সিলর মোঃ নাহিদ হোসেন,কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর ফয়সল আহমদ ও পৌরসভার নিবার্হী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ।

জানা যায়, জনসংখ্যা ও দারিদ্র বিবেচনায় মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে ৪শ’ জন, মনুমুখ ইউনিয়নে ৩শত ২৫ জন, কামালপুর ইউনিয়নে ৩শত ৮ জন, আপার কাগাবলা ইউনিয়নে ৩শত ৫৩ জন, আখাইলকুরা ইউনিয়নে ৩শ’ জন, একাটুনা ইউনিয়নে ৩শত ২ জন, চাঁদনীঘাট ইউনিয়নে ৪শত ৩০ জন, কনকপুর ইউনিয়নে ৩শত ২৯ জন, আমতৈল ইউনিয়নে ৩শত ৫০ জন, নাজিরাবাদ ইউনিয়নে ৩শত ২৫ জন, মোস্তফাপুর ইউনিয়নে ৩শত ২৫ জন ও গিয়াসনগর ইউনিয়নে ৪শ’ জনকে বাছাই করা হয়েছে।

এছাড়া করোনা মহামারির সময় মৌলভীবাজার সদর উপজেলায় ৫হাজার ৮শত ৫৬ জন প্রধানমন্ত্রীর দেওয়া ২হাজার ৫শত টাকা করে পেয়েছেন তারা এই সেবার আওতায় রয়েছেন।

(একে/এসপি/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test