E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২০২২ মার্চ ২১ ০৯:২২:৪১
চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার লোহাগাড়া ইউনিয়নের আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। 

সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তার নাম হারুন। তিনি আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন বলেন, দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(জেজে/এএস/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test