বিশনন্দী ফেরীঘাটে অতিরিক্ত টোল আদায় করে মাহাবুব এখন কোটিপতি!
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরীঘাটে জোরপূর্বক অতিরিক্ত টোল আদায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার মাহাবুব ও সামছুল হকের বিরুদ্ধে। মাহাবুব উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
জানা যায়, বিশনন্দী টু বাঞ্চারামপুর ফেরীঘাটের ইজারা পান মের্সাস ফাহাদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিক সামসুল হক এবং তার ব্যবসায়িক পার্টনার মাহাবুব, ২০২১-২০২৩ সাল প্রর্যন্ত তিন বছরের মেয়াদে ফেরীঘাটের ইজারা নেন। প্রতিদিন ওই ফেরী দিয়ে শত শত গাড়ী পারাপার করা হয়। গাড়ি থেকে টোল আদায়ে সরকারী নির্ধারণ করা চার্ট অনুযায়ী ফি তোলার কথা থাকলেও তা মানছেনা ইজারাদার প্রতিষ্ঠান। তারা সরকারি চার্ট উপেক্ষা করে নিজেদের মনগড়া চার্ট বানিয়ে গাড়ির ড্রাইভারদের কাছ থেকে জোরপুর্বক অতিরিক্ত টোল আদায় করছে। অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করলে ইজারাদার মাহাবুবের শ্যালক জাহাঙ্গির এবং ভাতিজা সেলিম গাড়ির ড্রাইভারদের মারধর করে বলে একাধিক সূত্রে জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরীর মধ্যে টোল আদায়ের সরকারী চার্ট টানানোর কথা থাকলেও সেখানে কোন চার্ট টানানো নেই। টোল আদায়ের জন্য সড়ক ও জনপদ বিভাগের নির্ধারণ করা নামে মাত্র লোক থাকলেও তাদের জায়গায় কাজ করেন জাহাঙ্গির,হালিম এবং সেলিম নামের তিন ব্যক্তি। ফেরী দিয়ে পারাপারের সময় একটি ৫ টন ওজনের খালি ট্রাকের( ঢাকা মেট্রো-নং ১৪-৯৭১৯) চালক লিটনের সাথে কথা বলে জানা যায়, তার কাছ থেকে কোন রশিদ ছাড়াই টোল বাবদ মাহাবুবের লোকজন ৪০০টাকার পরিবর্তে ৮০০ টাকা নিয়েছে।
এছাড়া ঢাকা মেট্রো-ট- ১৩-৬০৪১ নং ট্রাকের চালক অহিদ জানান,তার ট্রাক থেকে ৪০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা নিয়েছে। সরকারী চার্ট অনুযায়ী কন্টেইনার/ভারীযন্ত্রপাতি পরিবহনে সক্ষম যানবাহন থেকে ৬২৫ টাকার পরিবর্তে তারা আদায় করছেন ১০০০/১৫০০ টাকা, মিনিবাস থেকে ২০০ টাকার পরিবর্তে ৫০০টাকা,৩টন পে লোড ধারন সক্ষম যানবাহন থেকে ১০০ টাকার পরিবর্তে ২০০/৩০০ টাকা, মাইক্রোবাস থেকে ৮০ টাকার পরিবর্তে নিচ্ছেন ১০০/১৫০টাকা, ফোর হুইল যানবাহন থেকে ৮০ টাকার পরিবর্তে ১৫০ টাকা আদায় করছে। সিডান কার থেকে ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা, ৩/৪ চাকার মোটরাইজড থেকে ২৫ টাকার পরিবর্তে ৫০ টাকা,মটরসাইকেল থেকে ১৫ টাকার স্থলে নিচ্ছেন ২০/৩০ টাকা। রিক্সা, বাইসাইকেল, ঠেলাগাড়ি থেকে ৫ টাকার পরিবর্তে ১৫/২০ টাকা আদায় করছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়,এছাড়াও মাহাবুব ফেরীঘাটের একটি পল্টুন ৩ বছর যাবত অন্যত্র ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এবং সে ফেরীর স্টাফদের থাকার জন্য সড়ক ও জনপদ বিভাগের জায়গায় বিল্ডিং উঠিয়ে নিজস্ব অফিস হিসেবে ব্যবহার করছে, আর ফেরীর স্টাফরা ঘাটের উত্তর পাশে লতিফের বাড়িতে ভাড়া থাকে। অপর দিকে সে সওজ এর জায়গায় অবৈধ ৫/৭ টি দোকান উঠিয়ে ভাড়া তুলে পকেট ভারী করছে। এভাবে মাহাবুব অবৈধ ভাবে টোল আদায় করে ২ বছরে কোটি কোটি টাকার মালিক বনে গেছে এবং একসময়ে ফেরিতে (ইজারা নেওয়ার পূর্বে) মাত্র ৬ হাজার টাকা বেতনের মাহাবুব এখন নিজস্ব ২টি হাইচ গাড়ী ও নারায়নগঞ্জ রূপায়ণ এবং ঢাকায় একাধিক ফ্লাটসহ পূর্বাচলে প্লটের মালিক।
অভিযোগের ব্যপারে ইজারাদার সামছুল হকের সাথে আলাপাকালে তিনি জানান, ফেরী ঘাটের ব্যপারটি মাহাবুবেব কাছে দায়িত্ব দেওয়া।
মাহাবুব বলেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আমরা টোলের টাকা বাড়িয়ে নিচ্ছি।
এ ব্যপারে সড়ক ও জনপদ বিভাগের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন জানান, অতিরিক্ত টোল আদায় এবং সওজ এর জায়গায় কেউ যদি কোন অবৈধ স্থাপনা করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আগে আমার জানা ছিলনা।
(বিএস/এএস/মার্চ ২২, ২০২২)
পাঠকের মতামত:
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- নেমন্তন্ন
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- লক্ষ্মীপুরে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








