E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শালিখায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

২০২২ মার্চ ২৩ ১৬:২৭:৩২
শালিখায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা তথ্য অফিস আয়োজিত গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করন শীর্ষক প্রকল্পের আওত্বায় এক মহিলা সমাবেশ আজ বুধবার সকাল সাড়ে দশটায় শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. কামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।

(ডিসি/এসপি/মার্চ ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test