E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের আয়োজনে স্বাধীনতা দিবস পালন 

২০২২ মার্চ ২৬ ১৬:৫৪:২৪
নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের আয়োজনে স্বাধীনতা দিবস পালন 

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : "মুজিব বর্ষে মোদের পণ, জনবান্ধন নিবন্ধন" এই স্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রেজিষ্ট্রেশন কমপ্লেক্স নারায়ণগঞ্জ।  

২৬ মার্চ (শনিবার) সকালে নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি নারায়ণগঞ্জ মহানগর দলিল লিখক সমিতি হাজী কলিমউল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর সাব রেজিস্ট্রার মোঃ আব্দুর রকিব সিদ্দিক, ফতুল্লা সাব রেজিস্ট্রার শাহিন আলম, নারায়ণগঞ্জ জেলা দলিল লিখক সমিতি সভাপতি হাজী রকিবুল ইসলাম, সদর দলিল লিখক সমিতি সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, ফতুল্লা দলিল লিখক সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর তল্লাশীকারক কল্যাণ সমিতি সভাপতি মিজানুর রহমান জীবন, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সদর দলিল লিখক কল্যাণ সমিতি সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক সানী, রুহুল আমিন শাকিল, ইস্তিয়াক ইসলাম নাহিদ, কাজী সবুজ, ইসাকসহ জেলা রেজিস্ট্রার অফিসের অন্যান্য সকল কর্মকর্তা বৃন্দ।

(এস/এসপি/মার্চ ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test