সড়কে প্রাণ গেল সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলীর
মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ফেরার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া ইউনিয়নের ইউসুফপুর এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক ও জনপথের উপ-সহকারি প্রকৌশলী জহির আহমদ ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানা।
শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইউসুফপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যায় মৌলভীবাজার সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদ এর।
সূত্রে জানা যায়,সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদ ও উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানা শ্রীমঙ্গলের একটি সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে প্রাইভেট কার যোগে মৌলভীবাজারের পথে ফিরছিলেন। এসময় মৌলভীবাজার থেকে আসা মিনি ট্রাকের সাথে প্রাইভেট কারটির সংঘর্ষ হলে দূর্ঘটনার শিকার প্রাইভেট কারটি দুমরে মুচরে যায়। ঘটনার প্রায় আধা ঘন্টা পর পুলিশ,প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ওই কারের বাম্পার ও গ্লাস ভেঙ্গে ভিতর থেকে প্রকৌশলী জহির আহমদ ও উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানাকে বের করে আনা হলে ঘটনাস্থলে নিহত হন প্রকৌশলী জহির আহমদ। আর উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানা গুরুতর আহত হন। এসময় গুরুত্বর আহত উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে। বর্তমানে সেখাইে চিৎিসাধীন আছেন তিনি।
শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গøাস ও বাম্পার ভেঙ্গে তাদের দুজনকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ট্রাকটি আটক করে নিয়ে আসা হলেও ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের অফিস সহকারী মাসুক আহমদ জানান,নিহত উপ-সহকারী প্রকৌশলীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর গ্রামে। তাঁর বাবার নাম এনামুল হক। আর আহত উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানিয়েছেন তিনি।
এদিকে উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদ নিহত ও উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানা আহত হওয়ার ঘটনায় শোকাহত মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী,কর্মকর্তা ও কর্মচারীরা। মেধাবী এই প্রকৌশলীকে হারিয়ে শোকে মুহ্যমান তাঁরা। রবিবার দুপুর ২টার দিকে নিহত উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদের ছাতকের ইসলামপুর গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে। ইতি মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানাযার নামাজে যোগ দিতে ছাতকের পথে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।
(একে/এএস/মার্চ ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- বাংলা নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
- বৈশাখের শুরুতেই তপ্ত প্রকৃতি, তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন
- ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’
- ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’
- ‘নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত’
- আজ পহেলা বৈশাখ
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
-1.gif)








