E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপির সমাবেশ, মাঠে সিটি মেয়রের অবস্থান কর্মসূচী

২০২২ মার্চ ২৭ ১৪:৪৩:৩৫
বিএনপির সমাবেশ, মাঠে সিটি মেয়রের অবস্থান কর্মসূচী

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ কর্তৃক পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ ঠেকাতে অবস্থান কর্মসূচী পালন করছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

রবিবার (২৭ মার্চ) সকাল ১০ দিকে নগরীর বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে মিছিল সহকারে অবস্থান কর্মসূচী পালন করতে দেখা গেছে।

এইসময় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো শামসুল আলম ও সাধারণ সমাপাদক কাউন্সির আশরাফুল আলম, ওমরগনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো ইলিয়াস, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ করার পূর্ব নির্ধারিত কর্মসূচি পরিবর্তন করে রোববার (২৭ মার্চ) বিকেলে পলোগ্রাউন্ডে সমাবেশ করার কথা রয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

(জেজে/এএস/মার্চ ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test