E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২২ মার্চ ২৭ ১৮:৪৬:৪৯
নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী স্কুল মাঠ প্রাঙ্গনে ২৬শে ( মার্চ) সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

প্রতি বছরের মতো এবারও অত্র এলাকার যুব সংঘের স্বতঃস্ফূর্তভাবে সাজিয়েছিলেন ও ফুল দিয়ে অতিথিদের গ্রহণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পুরাপাড়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ মজিবুর রহমান (জিন্নাহ) আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা পুরাপাড়া ইউনিয়ন সভাপতি ফিরোজ আলম (জুয়েল) , স্থানীয় মেম্বার ফারুক হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধাজ্ঞাপন করে ।শত কোটি মানুষের রক্তের বিনিময়ে গড়া এই বাংলাদেশ এমনটি বক্তাগনের বক্তব্যে উঠে আসে সেই সাথে আরো বলেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আয়োজিত যুব সংঘের পাশে সব সময় থাকবেন বলে আশ্বস্ত করেন।

(পিবি/এসপি/মার্চ ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test