E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরের ৫ স্থানে গণটিকা কার্যক্রম

২০২২ মার্চ ২৮ ১৬:৫৭:২০
ফরিদপুরের ৫ স্থানে গণটিকা কার্যক্রম

দিলীপ চন্দ, ফরিদপুর : সারাদেশের মতো ফরিদপুরে শুরু হয়েছে গণ টিকার কার্যক্রম। এ উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের ৫টি স্থানে গণটিকা দেয়া হচ্ছে।

জানা গেছে এদিন ফরিদপুর পৌরসভার উদ্যোগে ৫৬৬০ জনকে টিকা দেয়া হবে। এজন্য আলিপুর সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়, রাজবাড়ী রাস্তার মোড়, অম্বিকাপুর, অম্বিকা মেমোরিয়াল হল এবং হরিসভা কালী মন্দিরের সামনে এ টিকা দেয়া হচ্ছে।

(ডিসি/এসপি/মার্চ ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test