E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

২০২২ মার্চ ২৮ ১৮:০৩:১৯
বোয়ালমারীতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ফরিদপুরের সদস্যরা ২ কেজি গাঁজা ও ১৫ পিচ ইয়াবা বড়িসহ ইব্রাহিম সরদার নামে (৩৩) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বোয়ালমারী থানায় রবিবার রাতে (২৭.০৩.২২) পৃথক দুটি মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭.০৩.২২) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামের আকমল সরদারের ছেলে ইব্রাহিম সরদারকে তার বসত ঘর থেকে আটক করে দেহ তল্লাসী করে প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ১৫ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে।

অপরদিকে পৃথক অভিযানে বোয়ালমারী পৌরসভার ৮নং ওয়ার্ড চতুল মধ্য পাড়া গ্রামের মো. জমির শেখের ছেলে আবুল হাচান শেখের (৩৪) বসত ঘরের একটি কক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে দুইটি পলিথিনে সুরক্ষিত ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আবুল হাচান শেখকে বাড়িতে নাপাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান রবিার রাতে বাদি হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা করেন।

এ ব্যাপারে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বোয়ালমারী উপজেলার বাইখির এবং চতুল গ্রামেপৃথক অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করি এবং চতুল গ্রামের আবুল হাচানের বসত ঘর থেকে দুই কেজি গাঁজা উদ্ধারের সময় তাকে বাড়ি না পাওয়ায় আকট করা সম্ভব হয়নি। আটককৃত ইব্রাহিমকে সোমবার [২৮/০৩/৩০২২¿ফরিদপুর
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(কেএফ/এসপি/মার্চ ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test