E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিআইবির উদ্যোগে ফরিদপুরে সাংবাদিকদের দুইদিনের প্রশিক্ষণ শুরু

২০২২ মার্চ ২৮ ১৮:০৬:৩২
পিআইবির উদ্যোগে ফরিদপুরে সাংবাদিকদের দুইদিনের প্রশিক্ষণ শুরু

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির উদ্যোগে ফরিদপুরের সাংবাদিকদের শিশু ও নারী সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় ফরিদপুর জেলার সাংবাদিকদের জন্য সি আর সি সি ডো ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ আজ সোমবার সকালে ফরিদপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।

এতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, অনুষ্ঠানের প্রথম দিন সাংবাদিকদের প্রশিক্ষণ দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ পান্ডে, ও অনুষ্ঠানের সমন্বয়কারী পরিচালক (প্রশাসন) ও সরকারি প্রকল্প পরিচালক শিশু ও নারী উন্নয়ন সচেতন মূলক কার্যক্রম প্রকল্প আফরাজুর রহমান।

আগামীকাল প্রশিক্ষণ এর দ্বিতীয় দিন এবং পরে সনদপত্র বিতরণ করা হবে।

(ডিসি/এএস/মার্চ ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test