E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার 

২০২২ মার্চ ২৮ ১৮:৪৭:০৩
সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার 

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়নগঞ্জের সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কাচঁপুর বিসিক এলাকাএ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জিহাদ (২৫)। কাচঁপুর উত্তরপাড়া এলাকার সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল পাঠিয়েছে ।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালেই তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(বিএস/এসপি/মার্চ ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test