E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নন্দীগ্রামে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৪

২০২২ মার্চ ২৮ ১৮:৪৯:১৬
নন্দীগ্রামে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ৪

নন্দীগ্রাম প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার এক আসামীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা ও কুমিড়া পুলিশ। আজ সোমবার দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চককয়া কমলাগাড়ী এলাকার ইউনুস আলীর ছেলে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মো. দোলন (৩৪), পৃথক তিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার আসামী যথাক্রমে উপজেলার নিনগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মাদক কারবারি বাদশা মিয়া (৪৩), গুলিয়া কৃষ্ণপুরের রফিকুল ইসলামের ছেলে সাজু মিয়া (২৪) ও নওগার বদলগাছি থানার কাশিনাথের ছেলে দেবনাথ (৩৮)।

থানার ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত রোববার রাতে পৃথক মাদক বিরোধী অভিযানে দেহ তল্লাশী করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিন মাদক কারবারির বিরুদ্ধে তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কোর্ট হাজাতে প্রেরণ হয়েছে।

এছাড়া কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মো. দোলনকে গ্রেফতার করে।

(বিএইচ/এসপি/মার্চ ২৮, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test