বড়াইগ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আইনুল হকের মৃত্যুবার্ষিকী আজ
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষার ক্ষেত্রে উত্তর বঙ্গের স্বনাম ধন্য বিদ্যাপীঠ শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী অনার্স কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আইনুল হকের ২০ তম মৃত্যু বার্ষিকী আজ।
২০০২ সালের এই দিনে (২৯ মার্চ) বিএনপি’র সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করার পর দীর্ঘ ১৮ বছর যাবৎ মামলাটির বিচার কার্য চলে এবং গত বছর ২১ সেপ্টেম্বর দুই জনের ফাঁসি ও বাকীদের বেকসুর খালাস প্রদানের রায় ঘোষনা করে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণার পরের দিন রায়ে অসন্তোষ ও বিস্ময় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন ডা. আইনুল হকের বড় ছেলে বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন সহ পরিবারের সকল সদস্যরা এবং উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।
শহীদ ডা. আইনুল হক বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার শ্বশুড়, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক মন্ডলীর সভাপতি কেএম জামিল হোসেন, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ ও কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমা খাতুন এর পিতা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, ডা. আইনুল হক ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গাস্থ শহীদের কবরে পুস্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ, দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
(এডিকে/এসপি/মার্চ ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








