E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় আ'লীগের মতবিনিময় সভা

২০২২ মার্চ ২৯ ১৭:৫১:০৪
নগরকান্দায় আ'লীগের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে উপজেলা  আ'লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীব মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী (লাবু), ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক।

এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাবা আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাঈনুদ্দীন আহম্মেদ মানু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মো. শাহ্ সুলতান রাহাত জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ রিয়ান সহ নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(ডিসি/এএস/মার্চ ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test