E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে আলোচনা সভা

২০২২ মার্চ ৩০ ১৫:০৬:০৬
স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে আলোচনা সভা

মো. শান্ত, নারায়ণগঞ্জ : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হাতের লেখা ও আলোচনা সভা আয়োজন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

বুধবার (৩০ মার্চ) সকালে আওয়ামী লীগের জেলা পার্টি অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতি বঙ্গবন্ধুকে সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি বঙ্গবন্ধু সৈনিক লীগ মোঃ হারুন উর রশীদ (সিআইপি), এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা পরেশ চৌধুরী, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ মহানগর মোঃ রফিকুল ইসলাম আকাশ, এড. স্বপন ভূইয়া প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বঙ্গবন্ধু পাঠাগার।

(এমএস/এএস/মার্চ ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test