E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেশবপুরে দেশের প্রথম জীবিকায়ন শিল্প পল্লীর উদ্বোধন

২০২২ এপ্রিল ০১ ১৮:৪৯:৪০
কেশবপুরে দেশের প্রথম জীবিকায়ন শিল্প পল্লীর উদ্বোধন

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : যশোরের কেশবপুরে দেশের প্রথম জীবিকায়ন শিল্প পল্লীর উদ্বোধন করা হয়েছে। এ পল্লীর প্রায় ৬শ’ পরিবার সরকারি অর্থ ও প্রশিক্ষণ সহায়তায় নিজেদের ব্যবসার উন্নয়ন করার সুযোগ পাবেন। সরকারের এক হাজার শিল্প পল্লী স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে এ পল্লীর উদ্বোধন করা হয়। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার আলতাপোল গ্রামে এ পল্লীর উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, গ্রামে গ্রামে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। প্রাথমিক পর্যায়ে এক হাজার গ্রামকে শিল্প পল্লী হিসেবে গড়ে তোলা হবে।

যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে প্রায় দেড় হাজার পরিবারের বসবাস। এর মধ্যে ৬শ’ পরিবার কাঠ দিয়ে বিভিন্ন ধরণের ফুলদানি, মোমদানি, কলমদানি, হামানদানি, চুড়ি আলনা, লেবুপাতা, ওড়ন, খুনতি, চামচ ও খেলনার সামগ্রীসহ নানা সামগ্রী তৈরি করে থাকে। আর এ দিয়ে তাদের জীবনযাপন চলে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য মোঃ শাহিন চাকলাদার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ এর আওতায় যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামকে কারুশিল্প পল্লী হিসেবে ঘোষণা করা হয়।

(এ্সএ/এসপি/এপ্রিল ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test