আবাসিক হোটেলের তালা ভেঙে মেডিকেল পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলো পুলিশ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে আবাসিক হোটেলের তালা ভেঙে পরীক্ষার্থীকে উদ্ধার করে মেডিক্যালের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে,দিনাজপুর শহরের মালদহপট্টি গ্রাইন্ড পূর্ভভবা আবাসিক হোটেলে ।
পরীক্ষার্থীর নাম আরিফাতুজ্জামান। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ থেকে তিনি এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার রোল নম্বর ২৩০০০৯২। আরিফাতুজ্জামান লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে।
কোতোয়ালি থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ এ প্রতিবেদক শা্হ আলম শাহী'কে জানিয়েছেন, আজ শুক্রবার ‘সকাল পৌনে ১০টার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকারকে ৯৯৯ নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা একজন পরীক্ষার্থী দিনাজপুর শহরের মালদহপট্টি গ্রাইন্ড পূর্ভভবা আবাসিক হোটেলে আটকা পড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। খবর পেয়ে আমি ফোর্স নিয়ে পরীক্ষার্থীকে হোটেল কক্ষের তালা ভেঙে তাকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ কেন্দ্রে পৌঁছে দিই। মেয়েটি পরীক্ষায় অংশগ্রহণ করে সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ফোন পেয়ে আমরা দ্রুত মালদহ পট্রিস্থ গ্রাইন্ড পুণর্ভবা আবাসিক হোটেলে এসে ম্যানেজারকে কয়েকবার ফোন দিয়েও পাইনি। পরে তালা ভেঙ্গে পরীক্ষার্থী আরিফাতুজ্জামানকে পঞ্চম তলায় ডি-১ নম্বর কক্ষ থেকে বের করি। পরে মোটর সাইকেল যোগে তাকে কেন্দ্রে পৌছে দেয়া হয়। মেয়েটি ভালোভাবেই পরীক্ষা দিয়েছেন।
আরিফাতুজ্জামান জানিয়েছেন, মোবাইল ফোন নীরব করে তিনি ঘুমিয়েছিলেন।
(এস/এসপি/এপ্রিল ০১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







