E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ, সকালে চমেকে দুই হাজতির মৃত্যু

২০২২ এপ্রিল ০৪ ১৩:৫১:২৫
ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ, সকালে চমেকে দুই হাজতির মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুইজন হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) ভোরে কারাগার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
 

তারা হলেন- চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহম্মদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৪), হাজতি নম্বর (৫৫৬৭/২২)। একই থানার হাছনদন্ডি এলাকার আহমদ কবিরের ছেলে মো.বাবুল মিয়া (৩৪), হাজতি নম্বর-১৯২৮৩/২১।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন হাজতি মো.রফিক উদ্দিন। ভোর ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে আনা হলে ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাবন্দি ছিলেন।

তিনি আরও জানান, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন মো.বাবুল মিয়া নামের আরেক হাজতি। ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ১৮ নভেম্বর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

(জেজে/এএস/এপ্রিল ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test