E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেশবপুরে যাতায়াতের রাস্তায় বেড়া, অবরুদ্ধ দুই পরিবার

২০২২ এপ্রিল ০৫ ১৮:৩২:২৮
কেশবপুরে যাতায়াতের রাস্তায় বেড়া, অবরুদ্ধ দুই পরিবার

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে দুটি পরিবারের ৯ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের আলাউদ্দীন মোড়ল নামে এক ব্যক্তি এ ঘটনা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের আলাউদ্দীন মোড়লের (৫৫) সাথে একই গ্রামের প্রতিবেশী মাসুম বিল্লাহ (৪০), মোতাচ্ছিন বিল্লাহ মজনু (৩৫), মহিবুল্লাহ সরদার (২২), মজিবুর রহমান (৩৫) এবং মিজানুর রহমানের (৪০) জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধ থেকে প্রতিকার পেতে আলাউদ্দীন মোড়ল তাদের বিরুদ্ধে আদালতে দেওয়ানী মামলা (নং-৩৫/১৫) করলে সেটি বিচারাধীন রয়েছে। এর মধ্যে গত সোমবার সকালে ওই ব্যক্তিরা বাশের লাঠি, সাবল, রড নিয়ে বাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকে। তাদেরকে নিষেধ করলে মারপিট করতে এগিয়ে এলে ভয়ে পরিবারের লোকজন নিয়ে ঘরের মধ্যে চলে যায়। এ সময় বসত বাড়ি থেকে বের হওয়ার যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে ওই ব্যক্তিরা অবরুদ্ধ করে রেখেছে।

বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখায় দুটি পরিবারের ৯ জন সদস্য গত দু’দিন ধরে ওই পথ দিয়ে বের হতে পারছে না। এমনকি স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে না। এছাড়াও বাড়ির গরু-ছাগলও নিয়েও তারা বিপাকে পড়েছেন।

অভিযোগের বিষয়ে মোতাচ্ছিন বিল্লাহ মজনু বলেন, ‘বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া যাতায়াতের ওই পথটি আমাদের। আমাদের জায়গা আমরা ঘিরে রেখেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাতায়াতের ওই রাস্তাটি ইটের সলিং করানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী বিশ্বজিৎ দত্ত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএ/এসপি/এপ্রিল ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test