উন্নয়নের ছোঁয়া লাগেনি দেবীগঞ্জের যে গ্রামে
বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় : দেশের উত্তর সীমান্ত জেলা পঞ্চগড়। ৫টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার সবুজ শ্যামলে ঘেরা কৃষি নির্ভর উপজেলাটি দেবীগঞ্জ। উপজেলার চিলাহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড গ্রামের নাম চরতিস্তাপাড়া ও চরতিস্তাভাঙ্গীর ডাঙ্গা। যে গ্রামে প্রায় পাঁচ শতাধিক মানুষের বসবাস। গ্রামটিতে রয়েছে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার ১টি চরতিস্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যটি চরতিস্তাভাঙ্গীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গ্রামটির অবস্থান পঞ্চগড় জেলা সদর থেকে ৩৬ কি.মি. পূর্ব দক্ষিণে এবং দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ১৩ কি.মি. উত্তরে। এই গ্রামে যেতে হলে তিন পুল বাজার থেকে বাঁশের নড়েবড়ে সাঁকো পাড় হয়ে যেতে হয় উন্নয়ন অবহেলিত গ্রামটিতে। সম্প্রতি গ্রামটি পরিদর্শনকালে গ্রামের দুরবস্থা নজরে এসেছে। অভাব অনটনকে সাথি করে এই গ্রামে যারা বসবাস করছেন তাদের অধিকাংশই দিনমজুর, ভ্যানচালক, অটোচালক কিছুসংখ্যক কৃষি কাজে সম্পৃক্ত।
বুড়িতিস্তা নদীর উপকূলীয় চরতিস্তা গ্রামের সাথে কর্ম, ধর্ম, শ্রম প্রশাসনিক সকল প্রকার যোগাযোগের সম্পৃক্ত তিস্তাপাড়া, মহৎপাড়া, ভাউলাগঞ্জ, ভুজারিপাড়া ও লালবাজারের কয়েক হাজার জনমানুষ। দুঃখজনক হলেও সত্য এই বুড়িতিস্তার উপর তিন পুল বাজার হতে, চরতিস্তাপাড়ায় কোন ব্রীজ না থাকায় এই এলাকায় জনমানুষ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত হচ্ছে। শত সহস্র মানুষের পারাপারের বাঁশের সাকোটিও নড়েবড়ে। শুধু তাই নয় ওই গ্রামের চরতিস্তাভাঙ্গীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৌত অবকাঠামো মান্ধাতা আমলের। টিনসেড ঘরে শিক্ষাদান করছেন শিক্ষকরা। খেলার মাঠে নেই বাউন্ডারি, দিনমান গরু ছাগল চরানো হচ্ছে এই মাঠে।
পরিদর্শনকালে গ্রামের দিনমজুর ইব্রাহিম হোসেন (৬০) এর সাথে কথা হলে তিনি জানান ‘বুড়িতিস্তার ওপারে তিন পুল বাজার, এপারে চিলাহাটি ৯নং ওয়ার্ডের সাথে যোগাযোগের জন্য বুড়িতিস্তার উপর একটি ব্রীজ হওয়া খুবই দরকার। সরকার এত উন্নয়ন করছেন এটা কেন হচ্ছে না? জরাজীর্ণ চর তিস্তাভাঙ্গীরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদ হাসান জীবনের সাথে কথা হলে সে বলে আমাদের স্কুলটির ঘর পাকা না। পাশের স্কুলটা পাকা, আমাদেরটা হয় না কেন ? স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন এ বছর এই স্কুলটি বিল্ডিং হওয়ার কথা ছিল। উপজেলা প্রকৌশল অফিস থেকে ভুল তথ্য দেওয়ায় প্রকল্পটি বাতিল হয়ে গেছে। আগামী বছর হবে বলে প্রকৌশলী জানিয়েছেন।
স্কুল প্রতিষ্ঠাতা ও আওয়ামী কৃষক লীগের চিলাহাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দিলবাহার আলী বলেন ‘বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করছেন, এ এলাকার উন্নয়নে সরকার দ্রুত তিনপুল বাজার, চরতিস্তা গ্রামের যোগাযোগ উন্নয়নে বুড়িতিস্তা নদীর উপর ব্রীজ করবেন এটা আমাদের বিশ্বাস’।
শিশু শিক্ষার উন্নয়নে চরতিস্তাভাঙ্গীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
(এআর/এসপি/এপ্রিল ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








