E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক মেম্বারের ওপর বর্তমান মেম্বার মনিরের সন্ত্রাসী হামলা

২০২২ এপ্রিল ০৭ ১৫:৩০:৫৩
সাবেক মেম্বারের ওপর বর্তমান মেম্বার মনিরের সন্ত্রাসী হামলা

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ধামগড় ইউনিয়নের সাবেক মেম্বার আমজাদ হোসেনকে সন্ত্রাসী কায়দায় হামলা করে জখম করলেন ধামগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বর্তমান মেম্বার মনির হোসেন। 

ভুক্তভুগী সাবেক মেম্বার আমজাদ হোসেন জানান, গতকাল বুধবার (৬ এপ্রিল) ১০/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাঁশ, কাঠ দিয়ে মনির মেম্বার চাঁদা দাবি করে আমার উপরে অর্তকৃত ভাবে হামলা করে। এ সময় আমি চিৎকার করে উঠলে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো বলেন নব নির্বাচিত মেম্বার মনির হোসেন নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় সন্ত্রাসী বাহিনী নিয়ে অটোরিকশা, ট্রাক থেকে ব্যাপক চাঁদাবাজী করেন। সন্ত্রাসী চাঁদাবাজ মনির মেম্বারের কাছে থেকে এবারের মতো বেচে গেলেও প্রান নাশের হুমকি প্রদান করেন তাই আমার জীবন ও আমার পরিবারের জীবন শঙ্কায় আছি। আমি প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের কাছে আমিও আমার পরিবারের নিরাপত্তা চাই।

এবিষয়ে বন্দর থানায় একটি অভিযোগ করা হয়েছে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন আমরা তদন্ত করে আইন আনুগ ব্যাবস্তা নিবো।

(এস/এসপি/এপ্রিল ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test