আধ্যাত্মিক বটবৃক্ষের বিদায়
মৌলভীবাজারের শীর্ষ আলেম আল্লামা আব্দুল বারী ধর্মপুরীর জানাযায় মানুষের ঢল
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : হাজার হাজার ছাত্র-শিক্ষকের প্রিয় উস্তাদ, বৃহত্তর সিলেট বিভাগ তথা মৌলভীবাজার জেলার বর্তমান সময়ের শীর্ষ মুরব্বি, ধর্মীয় ব্যক্তিত্ব, বিখ্যাত হাদিস গ্রন্থের শিক্ষক, জেলা ওলামা পরিষদের সভাপতি ও সর্বজন শ্রদ্ধেয় আধ্যাতিক আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী (৮৭) ধর্মপুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের পৌর এলাকার কাজিরগাও এর ভাড়া বাসায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর বুধবার সন্ধ্যায় প্রথমে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে মুহুর্তে তা ছড়িয়ে পরে দেশ-বিদেশে।
খবর পেয়ে জেলার কওমী অঙ্গণের বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র-শিক্ষক, স্বজন, রাজনৈতিক অঙ্গণের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী পেশার মানুষের স্রোত নামে কাজিরগাও এলাকার ওই বাসাটিতে। সেখানে শোকার্ত মানুষের পাশাপাশি শোক জানাতে উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানসহ বিশিষ্টজনেরা। মৃত্যুকালে তাঁর ৮ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের শাহমোস্তফা (রহ) টাউন ঈদগাহ মাঠে পূর্ব ঘোষনা অনুযায়ী অনুষ্ঠিত হয় ক্ষণজন্মা বরেণ্য আধ্যাতিক এ আলেমের জানাযার নামাজ। সেখানে বৃহত্তর সিলেটের সাবেক সংসদ সদস্য, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল,শিক্ষকসহ নানা শ্রেনী পেশার হাজার হাজার মানুষের ঢল নামে। জানাযার নামাযের পূর্বে ঈদগাহ প্রাঙ্গণে এসে পৌঁছে আল্লামা আবদুল বারী ধর্মূপুরীর মরদেহবাহী এম্বুল্যান্স। সেখানে এম্বুল্যান্সে রাখা মরদেহ বাহির থেকে গ্লাসের ফাঁক দিয়ে শেষ দেখা দেখেন জানাযায় অংশ নেয়া মানুষজন।
জানাযার নামাজের আগ মুহুর্তে মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ ও মাওলানা আহমদ বিলাল এর যৌথ পরিচালনায় বরেণ্য এই শীর্ষ আলেমের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান,মুফতি হাবিবুর রহমান, সিলেটের সাবেক সাংসদ হাবিবুর রহমান,বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচালক অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, গহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুল ইসলামসহ আলেম সমাজের প্রতিনিধিরা।
বক্তব্য শেষে মরহুম আব্দুল বারীর বড় ছেলে মুফতি হিফজুর রহমান ফুয়াদ তাঁর বাবার জানাযার নামাজ পড়ান। জানাযার নামায শেষে শহরের ধরকাপন কবরস্থানে দাফন করা হয় ধর্মীয় অঙ্গনের শীর্ষ এই ব্যক্তিত্বের।
মরহুম ধর্মপুরীর ছোট ছেলে সাইফুর রহমান ফয়সল জানান, তার বাবা দীর্ঘদিন যাবত বার্ধক্ষ্য জনিত রোগে ভুগছিলেন। কিছুদিন সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। সেখান থেকে নিয়ে আসার পর মৃত্যুর আগ পর্যন্ত নিজ বাসায় ছিলেন।
(একে/এসপি/এপ্রিল ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- বাংলা নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
- বৈশাখের শুরুতেই তপ্ত প্রকৃতি, তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন
- ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’
- ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’
- ‘নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত’
- আজ পহেলা বৈশাখ
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
-1.gif)








