গোপালগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রী গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ওই শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন।
ওই ছাত্রী মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। এ ঘটনার ওই ছাত্রীর বাবা কোটালীপাড়া থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৬ মার্চ বিকেলে ওই ছাত্রী নিজ বাড়ী মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রাম থেকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ী গ্রামে মামা খোকন বাড়ৈর বাড়ীতে নামকীর্ত্তন গান শোনার জন্য আসছিলো।সে তার মামা বাড়ীতে না যাওয়ায় পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সে ৩০ মার্চ গোপাল বাড়ৈর বাড়ী থেকে পালিয়ে পার্শ্ববর্তি রেখা বালার বাড়ীতে আশ্রয় নেয়। রেখা বালার মাধ্যমে তার মেয়েকে ফেরত পান বাবা। মামলায় আরো উল্লেখ করা হয়, ২৬ মার্চ মামা খোকন বাড়ৈর বাড়ীতে যাওয়ার পথে পীড়ারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কোটালীপাড়া উপজেলার পলোটানা গ্রামের কালু বাড়ৈয়ের ছেলে গোপাল বাড়ৈ (৩০), খোকন বাড়ৈর ছেলে আটল বাড়ৈ (২২), রামানন্দ বৈদ্যের ছেলে তাপস বৈদ্য (৪০) ও মুশুরিয়া গ্রামের নারায়ণ বালার ছেলে বরুন বালা (২৩) জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়।
ওই শিক্ষার্থীর বাবা জানান, অপহরণের পর গোপাল বাড়ৈয়ের বাড়ীতে ৪ দিন আটকে রেখে তার মেয়েকে গণধর্ষন করা হয়। সেখান থেকে ওই স্কুল ছাত্রী পালিয়ে রেখা বালার বাড়ীতে আশ্রয় নেয় বলে জানান তিনি।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, ওই স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্রীকে অপহরন করে গণধর্ষণ করা হয়ে থাকতে পারে। ডাক্তারী রিপোর্ট হাতে পাওয়ার পর সব কিছু জানা যাবে। তারপর এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
(টিকেবি/এসপি/এপ্রিল ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








