তদন্তে মেডিকেল বোর্ড গঠন
গোপালগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : ৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার কোমড়, পা ও পাজর ভেঙ্গে যায়। এখন ক্রাসে ভর দিয়ে চলা ফেরা করি। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ১০ হাজার টাকার সহায়তা দেয়। একটি চায়ের দোকান দিয়ে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলাম। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুতে আমি দু’ সন্তানকে নিয়ে পাথাড়ে পড়েছি। কথা গুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া (কুঞ্জবন) গ্রামের মোঃ বেলাল হোসেন মোল্লা। তিনি ভুল চিকিৎসায় স্ত্রীর মুত্যুর ঘটনায় চিকিৎসকের বিচার দাবি করেছেন।
এ ঘটনার তদন্তে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তা ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছেন।
ওই গৃহবধূর স্বামী মোঃ বেলাল হোসেন মোল্লাকে আগামী ১০ এপ্রিল গঠিত মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হয়ে ভুল চিকিৎসায় স্ত্রী মৃত্যুর প্রমানাদি উপস্থাপন করতে বলা হয়েছে।
ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় গত ৪ এপ্রিল কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া (কুঞ্জবন) গ্রামের মোঃ বেলাল হোসেন মোল্লা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মোঃ বেলাল হোসেন মোল্লা বলেন, গত ৬ মার্চ আমার স্ত্রী সম্পা বেগম (৩২) ডায়রিয়ায় আক্রান্ত হয়। ওই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ডাক্তার না পেয়ে ওই হাসপাতালের চিকিৎসক ডা. শাওন সিকদার টুটুর বাসায় নিয়ে যাই। সেখানে ভিজিট দিয়ে তাকে দেখাই । তিনি প্রাথমিক চিকিৎসা ও পেসক্রিপসন করে দিয়ে আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়ি নিয়ে ওই ওষুধ সেবন করাতে থাকি। পরের দিন তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের হাসপাতালে নিয়ে আসি। ডা. শাওন সিকদার টুটুর মোবাইল নম্বর জোগাড় করে ফোন দেই। তিনি দূরে আছেন জানিয়ে ওই ওষুধ চালিয়ে যেতে বলেন। পরের দিন আমার স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েন।
পরে হাসপাতালে নিয়ে আসলে ডা. শাওন সিকদার টুটু বলেন, তাকে আগেই হাসপাতালে ভর্তি করা উচিৎ ছিল বলে জানান । তিনি (ডাক্তার) ভুল স্বীকার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় ১০ মার্চ আমার স্ত্রীর শরীরের শক্তি হ্রাস পায় ও সে জ্ঞান হারিয়ে ফেলে। ডা. শওন সিকদার টুটু তাকে ঢাকা অথবা খুলনা নিয়ে যেতে বলেন। আমি আমার স্ত্রীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করি। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় আমার স্ত্রীর শরীর গ্লুকোজ নেই। গ্লুকোজ ইনজেকশন দেয়ার প্রয়োজন ছিল। পরে গ্লুকোজ ইনজেকশন দেয়া হয়। সেখান থেকে আমার স্ত্রীকে নিউরো সাইন্স হাসপাতালে স্তানাস্তর করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে ১৬ মার্চ আমার স্ত্রী মারা যায়। দীর্ঘ চিকিৎসায় ঋনগ্রস্থ হয়ে স্ত্রীর পেছনে ২ লাখ টাকা খরচ করেছি। ডা. শাওন সিকদার টুটুর ভুল চিকিৎসায় স্ত্রীকে হারিয়েছি। এখন ২ সন্তান নিয়ে অসহায়ের মত জীবন যাপন করছি। চিকিৎসক শাওন সিকদার টুটুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানাচ্ছি।
অভিযুক্ত চিকিৎসক শাওন সিকদার টুটু বলেন, সম্পা বেগমের আগে থেকেই হার্ট,কিডনী ও ডিআইসি’র সমস্যা ছিলো। এছাড়া তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ডায়রিয়া নিয়ে আমার কাছে এসেছিলো। চিকিৎসার পর তার অবস্থা ভাল হলে তার স্বামী তাকে বাড়ি নিয়ে যায়। তখন তাকে ঢাকা অথবা বরিশালে হার্টের ডাক্তার দেখানোর পরামর্শ দেই। ডায়রিয়ায় তার মৃত্যু হয়নি। ঢাকা মেডিকেলের মৃত্যু সনদে ইনকেফানাইটিসে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তিনি ভুল চিকিৎসার কোন প্রমান দিতে পারবেন না।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তা বলেন, এ ব্যাপরে ৬ এপ্রিল ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের কাছে ওই গৃহবধূর স্বামীকে ১০ এপ্রিল সকাল ১০ টায় ভুল চিকিৎসার প্রমানপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। সাক্ষাতের পর মেডিকেল বোর্ড আমার কাছে প্রতিবেদন দাখিল করেব। প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
(টিকেবি/এসপি/এপ্রিল ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








