‘আমি নিরাপত্তা চাই’
মুন্সিগঞ্জ প্রতিনিধি : কারামুক্তির পর নিজের নিরাপত্তা চেয়েছেন মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় রবিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।
এর আগে দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়ার আদালত শুনানি শেষে হৃদয় মণ্ডলকে ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুরের আদেশ দেন।
কারামুক্তির পর হৃদয় মণ্ডল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রের কাছে আমার চাওয়া এরকম ঘটনা যেন আর না ঘটে। আমি নিরাপত্তা চাই। আর কাউকে যেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আমি চাই, আমার পথেঘাটে বের হতে আর যেন কোনো সমস্যা না হয়। এজন্য প্রশাসনের সহযোগিতা চাই।
হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার বলেন, কয়দিন আমরা খুব কষ্টে ছিলাম। একেকটি দিন একেক বছরের মতো দীর্ঘ মনে হয়েছে। আদালতের রায়ে খুশি। আমি আরও খুশি হবো, যদি মামলার কার্যক্রম পুরোপুরি শেষ হয়ে যায়।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালে ধর্ম অবমাননার অভিযোগ তুলে করা একটি মামলায় গত ২২ মার্চ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরদিন ২৩ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে গত ২৮ মার্চ মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এ আসামি হৃদয় মণ্ডলের জামিন আবেদন করা হয়। তবে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন নামঞ্জুর করেন। পরে জামিন না মঞ্জুরের পরিপ্রেক্ষিতে তার আইনজীবী মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে গত ৪ এপ্রিল ফৌজদারি মিস মামলা করেন। মামলাটির শুনানি ১০ এপ্রিল ধার্য করেন মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।
গত ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করেন। এতে ধর্মের বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন।
২২ মার্চ বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ও জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।
ওইদিন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেফতার দেখানো হয়।
(ওএস/এএস/এপ্রিল ১০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’
- দেশের সব ব্যাংককে নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ‘অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি’
- গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত
- মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং
- ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু
- ‘এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি’
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
- ঐতিহাসিক ৭ মার্চ আজ
- পার্থে পা রাখছে বাংলাদেশ
- ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
- ‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
- ‘রাতে ইরানে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হবে’
- ‘দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
- বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দেন
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৭
- ‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
০৭ মার্চ ২০২৬
- গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত
- ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু
- পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১৩
-1.gif)








