শেরপুরে পুলিশের সামনে দিনমজুরকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল
সোহেল রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনেই প্রতিপক্ষের দায়ের কোপে শেখবর আলী (৪৫) নামের একজনের হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার গত (২৩ মার্চ) বিকেলে উপজেলার হালুহাটি গ্রামে এ ঘটনার পর গতকাল রোববার (১০ এপ্রিল) হত্যাকাণ্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনেই অতর্কিতে রাম দা, দা, গরু জবাই করার ছুড়ি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর উপর উপর্যুপরি আঘাত করে জিকো, তার ভাই জজ মিয়া ও সাইফুলসহ অন্যরা। ঘটনার আকস্মিকতায় পুলিশ হতবিহবল হয়ে এগিয়ে আসার চেষ্টা করলে তাদের প্রতিও তেড়ে আসে হত্যাকারীরা। মাত্র এক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হত্যাকাণ্ড এবং পুলিশের প্রতি তেড়ে আসার ঘটনা ভিডিওতে লক্ষ্য করা যায়।
এদিকে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখবর আলীর ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের পর ইতোমধ্যে প্রধান আসামি জিকোসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী জাকির হোসেন জিকোর সঙ্গে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে ২২ মার্চ প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন শেখবর আলী। ঘটনা তদন্তে পরদিন ২৩ মার্চ বিকেলে ঘটনাস্থলে যান থানা পুলিশের এসআই ওয়ারেসসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় জিকোসহ ৪-৫ জন অতর্কিতে ধারালো দা, রাম দা, ছুড়ি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা করলে ঘটনাস্থলেই শেখবর আলী মারা যান।
এ ঘটনায় অভিযান চালিয়ে জিকোর স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করে থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার ছায়া তদন্তে নেমে একই দিন শ্রীবরদীর বালিজুড়ি এলাকার গহীন অরণ্য থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করে র্যাব-১৪ জামালপুর। এ নিয়ে ওই মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি জিকো, তার ভাই জজ মিয়া ও সাইফুলসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের জড়িতের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে জিকো ও সাইফুল। এছাড়াও এ ঘটনায় পুলিশের এসআই ওয়ারেস আলীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
(এসআর/এসপি/এপ্রিল ১১, ২০২২)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা
- ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে ৩ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা
- রাজবাড়ীতে গ্রাহকদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগারে প্রেরণ
- 'ক্যাপ্টেন শামসুল হুদা রাত সাড়ে আটটায় মৃতুবরণ করেন'
- অস্ট্রেলিয়ার পার্থে বেঙ্গল আর্টসের মঞ্চায়ন "সিরাজদ্দৌলা"
- বৈশ্বিক রাজনীতি: ক্ষমতার মহাকাব্য ও সভ্যতার ট্র্যাজেডি
- স্বাস্থ্য খাতে টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক নিহত
- সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
- মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- নিকেতন সোসাইটিকে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
- শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- শফিকুর রহমান চলে গেলেন
- কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
- গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ
- স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি
- পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- নিজ অর্থায়নে ভাঙ্গা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন
- গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক
- গোপালগঞ্জের ভাটিয়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
- বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি
- নড়াইলে অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- শেরপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
- রাজধানীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা র্যাবের হাতে গ্রেপ্তার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- হাজীগঞ্জে সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- নওগাঁ অঞ্চলে বৃষ্টি নেই, আমন জমি ফেটে চৌচির
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি
- শেরপুরে পুলিশের সামনে দিনমজুরকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল
- আ.লীগ সব সময় নির্বাচন মুখি দল : শিক্ষামন্ত্রী
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৪ নভেম্বর ২০২৬
- সুবর্ণচরে ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা
- ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে ৩ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা
- রাজবাড়ীতে গ্রাহকদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগারে প্রেরণ
-1.gif)








