পানির নিচে ফসল, ভাঙন অব্যাহত
থামছে না তিস্তার চরাঞ্চলের কৃষকদের কান্না!
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : আগাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় কৃষকের উঠতি ফসল পানির নিচে হাবু-ডুবু খাচ্ছে। সেই সাথে নদী ভাঙন অব্যাহত থাকায় তিস্তাপাড়ের মানুষের বুক ফাঁটা কান্নায় কাটছে নির্ঘুম রাত। এছাড়াও বৈরি আবহাওয়ায় প্রতিরাতে শিলা বৃষ্টি ও ঝড় হওয়ায় উঠতি ইরিবোরো ফসল নিয়ে পুরো উপজেলার কৃষকরা দুঃচিন্তায় রয়েছেন। ব্যাপক ফসল হানির আশংকা করছেন কৃষকরা।
এদিকে কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে উপজেলায় বোরো ধান ৬হেক্টর, পিঁয়াজ ৭হেক্টর, পাট ৫হেক্টর , ভুট্টা ১হেক্টর, চিনাবাদাম ১ হেক্টর, তরমুজ, শাক-সবজি আক্রান্ত হয়েছে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন।
আজ বুধবার (১৩ এপ্রিল) সরেজমিনে কয়েকটি ইউনিয়নে ঘুরে দেখা যায়, তিস্তার নিচু চরে লাগানো চাষিদের বিভিন্ন ফসলাদি পানিতে নিমর্জ্জিত হয়ে এখন পচা গন্ধ ছড়িয়েছে। এবারে চাষিরা বাদাম, পিঁয়াজ, পটল, ঝিঙা, মরিচ, করলা, শসা, চিচিঙ্গা, কালজিরা, ধনিয়া, পালং শাকের বীজ, মিষ্টি কুমড়া, বোরোধানসহ বিভিন্ন ফসল লাগায়। চৈত্র মাসের এই অসময়ের বৃষ্টিতে নীচু চর প্লাবিত হয়ে যায়। অনেকে ধার-দেনা আর ঋণ করে সার, কীটনাশক, বীজ কিনে হাজার হাজার টাকা খরচ করে। এখন ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় কৃষকদের কান্নায় কাটছে নির্ঘুম রাত।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের কৃষক মজিদুল হক জানান, প্রায় ২ লাখ টাকা খরচ করে আড়াই একর জমিতে পিঁয়াজ আবাদ করেছি। মাত্র ৭-৮ মণ পিঁয়াজ তুলতে পেরেছি। গত কয়েকদিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে। এখন আমার আসল টাকাই উঠল না।
একই এলাকার রামহরি গ্রামের আফতার উদ্দিন দেড় একর জমিতে বোরোধান লাগায়। অব্যাহত বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে পঁচে গেছে। ঋণ করে ধান আবাদ করে এখন আফতার উদ্দিনের কপালে পুড়ছে।
মেদনীপুর এলাকার কৃষক ইউপি সদস্য শহিদুল বলেন, বন্যায় শুধু ফসলের ক্ষতি হয় নাই। আমার দেড় একর বোরোধানি জমি তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেছে। এখন নদীর কিনারে বাড়ি। যেকোন মহুর্তে ভেঙ্গে যাবে। এখন যাই কই, আর খাইবা কি!
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক জানান, আমার এলাকার কৃষক চরম ক্ষতির মুখে রয়েছে। একদিকে নদী ভাঙন আর অন্যদিকে বন্যায় কৃষক হারাচ্ছে তার বসতবাড়িসহ ফসলাদি। ঋণে জর্জরিত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারকে আহবান জানান এ জনপ্রতিনিধি।
এ ব্যাপারে বুধবার (১৩এপ্রিল) রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করার কোন নির্দেশনা এখনো পাইনি। তবে আউস মৌসুমের জন্য কৃষকদের প্রলোদনা এসেছে এগুলো দেয়া হবে।
বৃষ্টিতে ক্ষতির কথা স্বীকার করে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুর রশীদ জানান, ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা প্রস্তুত করা শুরু হয়েছে। তবে বৃষ্টিপাত বেশি হলে ক্ষতির সম্ভাবনা আরো বাড়তে পারে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের আউশ মৌসুমে সরকারি প্রণোদনায় অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।
(পিএস/এসপি/এপ্রিল ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








