বিয়ে ভেঙে দেয়ার অভিযোগে দুই মহিলাকে পেটালো মা-ছেলে
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ে ভাঙার সন্দেহে দুই মহিলাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মা ও ছেলের বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এমন অভিযোগ উঠেছে পশ্চিম পাড়া গ্রামের সুভাষ সরকারের স্ত্রী রঞ্জু সরকার (৩৫) ও তার ছেলে সুকান্ত সরকারের (১৭) বিরুদ্ধে।
আহতেরা হলেন, একই গ্রামের জ্যোতির্ময় ব্যাপারীর মা মাধুরী বেপারী (৭০) ও তার স্ত্রী সুনীতি বেপারী (৪৫)। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।
মারধরের শিকার সুনীতি বেপারী বলেন, মার্চ মাসের প্রথমদিকে পশ্চিমপাড়া গ্রামের সুভাষ সরকারের ছেলে সুকান্ত সরকারের (১৭) বিয়ে ঠিক হয় কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের একটি মেয়ের সাথে। কিন্তু সুকান্ত নিয়মিত মাদক (গাঁজা) সেবন করে। আমাদের গ্রাম থেকে জানতে পেরে মেয়েপক্ষ বিয়ে ভেঙে দেয়। আমার ছেলে সুমন বেপারী গোপালপুর কিশোর কিশোরী ক্লাবের পিআর লিডার । সুকান্তর মা রঞ্জু সরকারের সন্দেহ আমার ছেলে হয়ত মেয়ে পক্ষকে এটি বলে দিয়েছে। বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে তারা আমাদের দোষারোপ করে আসছেন। এছাড়া আমাদের পরিবারের সদস্যদের দেখলেই অকথ্য ভাষায় বকাঝকা করেন সুকান্তের মা।
তিনি আরও বলেন, পরে বুধবার সকালে বাড়ির পাশে গোবর আনতে গেলে সুকান্তর মা রঞ্জু ছেলের বিয়ে ভাঙার অভিযোগে বকাঝকা করেন। কিছুক্ষণ কথাকাটাকাটির পরে আমি গোবর না নিয়ে ফিরে যাওয়ার সময় আমাকে মারধর শুরু করে রঞ্জু। তখন আমি তাকে ঠেলে ফেলে বাড়িতে পালিয়ে যাই। পরে সুকান্ত ও তার মা রঞ্জু আমাদের বাড়িতে এসে আমাকে কাঠ দিয়ে পেটানো শুরু করে। আমার বৃদ্ধ শাশুড়ি ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে জানতে সুকান্তর ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, ভুক্তভোগীরা থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিকেবি/এসপি/এপ্রিল ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








