E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলের চা বাগান থেকে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  

২০২২ এপ্রিল ১৩ ১৭:৩৩:৪৭
শ্রীমঙ্গলের চা বাগান থেকে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শ্রীমঙ্গল উপজেলার একটি চাবাগান এলাকা থেকে প্রায় ৯ কেজি গাঁজাসহ সুরঞ্জন বিশ্বাস (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

আজ বুধবার (১৩ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে প্রায় ৯ কেজি (৮ কেজি ৮২০ গ্রাম) গাঁজাসহ সুরঞ্জন বিশ্বাস (৫০) নামের এক মাদক কারবারিকে এসময় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের ওই দলটি ।

গ্রেফতারকৃত সুরঞ্জন বিশ্বাস শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ (ডিগাপাড়া) এলাকার বিক্রম বিশ্বাসের ছেলে। পুলিশ জানিয়েছে, সে এর আগেও বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এযাবতকালে পর্যটন উপজেলায় এটাই কী গাঁজার সবচেয়ে বড় চালান আটক করলো পুলিশ এমন প্রশ্নে পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, এর আগেও শ্রীমঙ্গল থানা পুলিশ মাদকের আরো অনেক বড় বড় চালান আটক করেছিল, যার পরিমান ছিল ৯১ কেজি । ওই চালানটিই ছিল সবচেয়ে বড় গাঁজা জব্দের ঘটনা ।

(একে/এসপি/এপ্রিল ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test