E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাইমের পরিবারকে ১ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান

২০২২ এপ্রিল ১৩ ১৭:৪৩:১৭
নাইমের পরিবারকে ১ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান

দিলীপ চন্দ, ফরিদপুর : এএফ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নাঈম শেখের পরিবারকে এক লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।

আজ বুধবার শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে, সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত স্কুল ছাত্র শেখ নাইমের পরিবারকে মানবিক সহায়তা বাবদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকার চেক হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান।

এ সময় আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নাইমের পিতা শেখ সেকেন-এর হাতে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকমন্ডলি উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/এপ্রিল ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test