E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০২২ এপ্রিল ১৪ ১৮:৪৯:১১
বোয়ালমারীতে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

কাজী হাসান ফিরোজ, বোয়ারমারী : ১৪২৯ বাংলা নববর্ষ উপলক্ষে বোয়ালমারীতে মঙ্গল শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে চৌরাস্তা বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ প্রদক্ষিণ করে উপজেলায় শেষ হয়। রমজান উপলক্ষে সদ্য বিদায়ী সনকে অতিক্রম করে নতুন বাংলা সনকে বরণ করে নিতে উপজেলা প্রশাসন অনাড়ম্বর  আয়োজনে  এ দিনটি উদযাপন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিদ্বয় কে,এম,জহুরুল হক ও আসাদুজ্জামান মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, প্রমুখ।

(কেএফ/এসপি/এপ্রিল ১৪, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test