E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

২০২২ এপ্রিল ১৫ ১৬:০৫:৪৩
লোহাগড়ায় হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের ৪টি হত্যাসহ অন্তত ১৩টি মামলার আসামী সোহেল খান (৪২) কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা । পুলিশ নিহতের লাশ উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে । শুক্রবার সকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

পুলিশ ও এলাকাবাসী জানান, কুমড়ি গ্রামের বদিয়ার খান ওরফে কানা বদিয়ারের ছেলে সোহেল খান আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার ও প্রতিপক্ষের হামলার ভয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। সে গোপনে শ্বশুরবাড়িতে বেড়াতে আসলে দুর্বৃত্তরা টের পেয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় ঘরের বাইরে উঠানে স্ত্রীর সাথে বসে গল্প করছিল। এসময় দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে এলোপাথাড়িভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যান। হামলার সময় সোহেলের স্ত্রী রিজিয়া বেগম(৩২) আহত হয় ।

নিহত সোহেলের নামে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান, যুবদল নেতা তনু ফকিরসহ ৪টি হত্যা, অস্ত্র,ডাকাতি ও বিশেষ ক্ষমতা আইনে মোট ১৩টি মামলা রয়েছে। সে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি)তালিকাভূক্ত সন্ত্রাসী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু হেনা মিলন জানান, শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সাথে জড়িতদের সনাক্ত ও আটকের জোর চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

(আরএম/এসপি/এপ্রিল ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test