রোভার স্কাউটের লিডার বেসিক কোর্স
কোর্স করলেন শাহিন সনদ পেলেন কামরুল!
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ইউনিট লিডার বেসিক কোর্সে সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে গোপালগঞ্জ জেলা রোভার লিডার ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তাফার বিরুদ্ধে। আগামী ২০ এপ্রিল গোপালগঞ্জ জেলা রোভার সপ্তম ত্রৈ-বার্ষিক কাউন্সিলে নিজের ভোট বৃদ্ধি করার লক্ষ্যে এ জালিযাতির আশ্রয় নেন বলে এ অভিযোগ উঠেছে।
চলতি বছরের ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে গোপালগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনায় গোপালগঞ্জ জেলা শিশু একাডেমিতে ৩৫২-তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সটিতে প্রশিক্ষণের জন্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের ২৪ জন শিক্ষক অংশ গ্রহন করেন। কোর্স শেষে তাদের সনদ প্রদান করে রোভার অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষন) ও ওই কোর্সের কোর্স লিডার সিকদার রুহুল আমিন (এলটি) ।
জানা যায়, ওই কোর্সে অংশগ্রহনকারিদের ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলা শিশু একাডেমিতে অবস্থান করে কোর্সটি শেষ করতে হয়েছে।ওই কোর্সে কোটালীপাড়া উমাচরন সার্বজনিন উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক কামরুল ইসলাম ও সদর উপজেলার ডা. দেলোয়ার হোসাইন মেমোরিয়াল কলেজের ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান নামে সনদ দেওয়া হয়। অথচ ওই দুই জন শিক্ষক কোর্সে না এসেই তাদের নামে সনদ পেয়েছেন ।
পরর্বর্তিতে অনুসন্ধানে জানাযায়, গোপালগঞ্জ জেলা রোভার লিডার ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তাফা সহকারি লিডার প্রশিক্ষক (এএলটি ) টাকার বিনিময়ে ওই দুই শিক্ষকের নাম দিয়ে শাহিন ফকির ও খালিদ হোসেন নামের দুইজন যুবক দিয়ে কোর্সটি সম্পন্ন করান। যা কোর্সে অন্য প্রশিক্ষকদেও জানতে দেয়া হয়নি।
কোর্স শেষে ওই দুই যুবক (শাহিন ফকির ও খালিদ হোসেন) আপেক্ষ করে বলেন, কষ্ট করে কোর্স করলাম আমরা, কিন্ত নিজের নামে সনদ পেলামনা ।
বিষয়টি জানতে শাহিন ফকিরের সাথে কথা হলে তিনি বলেন, গোলাম মোস্তফা স্যার আমাকে কোর্স করার জন্য বলেন । কোর্স ( নিবন্ধনের সময় ) চলাকালিন সময় সে আমাকে বলেন তোমার নামের পরিবর্তে কামরুল ইসলামের নাম ও ঠিকানা লিখে দিতে। আমি তাই করেছি। কারণ স্যার আমাকে একটা উপকার করেছিলো “ আমার এক বন্ধু তার এম,এ পরীক্ষার সময় চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন।ওই পরিক্ষায় সে অংশ গ্রহন করতে পারেনি কিন্ত গোলাম মোস্তফা (জি এম স্যার) তার স্থানে অন্য লোক দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে তাকে পাশ করিয়েছিলেন ।”তিনি আমার পরিচিত অন্যদেরও এমন অনেক সাহায্য করেছেন। সেজন্য তার প্রতি আমি দূর্বল ছিলাম ।
এ বিষয় জানতে কোটালীপাড়া উমাচরন সার্বজনিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি বিদ্যালয়ে চাকরি করি আমার পক্ষে পাঁচ দিন ধরে সেখানে অবস্থান করে প্রশিক্ষন নেওয়া সম্ভব নয়। মোস্তফা স্যার আমাকে প্রশিক্ষণে উপস্থিত থাকলে বলেছিলেন। কিন্তু আমি যাইনি। আমার নামে কিভাবে সনদ ইস্যু হলো তা আমি জানিনা , এর সবকিছুই গোলাম মোস্তফা স্যার জানে।
গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাধারণ সম্পাদক প্রফেসর একেএম সেলিম চৌধুরী স্বাক্ষরিত পত্রে গোপালগঞ্জ জেলা রোভার লিডার ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তাফার বিরুদ্ধে কারণ দর্শনোর নোটিশ দেন।ওই নোটিশে তাকে আগামী সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানের জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, এই প্রশিক্ষণে যে সকল শিক্ষক অংশগ্রহন করেছেন সকল প্রশিক্ষনার্থী একটি করে দল পরিচালনা করতে পারবেন। এছাড়া আগামী ২০ এপ্রিলের কাউন্সিলে তারা ভোট প্রদান করতে পারবেন।
ওই কাউন্সিলে গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক পদে লাড়াই করবেন বলে জানাযায়। গোলাম মোস্তফার বিরুদ্ধে এরআগেও প্রশিক্ষকরা তাদের সাথে অসধাচরন, সনদ প্রদানে চাপ সৃষ্টি, হুমকি, অশালীন ও শিষ্ঠাচার বর্হিভূত আচরনের জন্য একধিকবার রোভার অঞ্চলে অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা বলেন, নির্বাচনকে সামনে রেখে বিষয়টি সামনে এসছে। আমি যাতে সম্পাদক নির্বাচিত না হতে পারি তার জন্য প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে। ৫ দিন যাবত প্রশিক্ষণ হলো তখন কেউ প্রশ্ন করেনি, এখন কেন এই প্রশ্ন উঠছে ? যারা প্রশিক্ষন নিয়েছে তারাই সনদ পেয়েছে। এখন আমার বিরুদ্ধে শুধু শুধু দোষারোপ করছে।
(টিকেবি/এসপি/এপ্রিল ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








