E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় গণসমাবেশ 

২০২২ এপ্রিল ১৫ ১৮:৪০:০৪
রাজারহাটে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় গণসমাবেশ 

রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ সমাবেশ, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় হাসপাতাল রোড রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবারো রেলগেটে গণ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিষ্ট পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন ও রাজারহাট উপজেলার সভাপতি অমরেন্দ্র নাথ রায় প্রমূখ।

(পিএস/এসপি/এপ্রিল ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test